ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির
  • ‘এমন দৃষ্টান্ত কোনো দেশ দেখাতে পারেনি’

    ‘এমন দৃষ্টান্ত কোনো দেশ দেখাতে পারেনি’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মৎস্য ও প্রাণীসম্পদক মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম বলেছেন, এ উপমহাদেশের ইতিহাসে শেখ হাসিনার শাসনামলে একটি স্বর্ণালী অধ্যায় রচিত হয়েছে। এমন  উন্নয়ন, সাম্প্রদায়িক সম্প্রীতি, বিচারহীনতা থেকে বেরিয়ে আসার দৃষ্টান্ত প্রতিবেশী কোনো দেশ আজও দেখাতে পারেনি।

    শনিবার দুপুরে পিরোজপুর জেলা পুলিশ লাইনস হল রুমে ‘মুজিব বর্ষে পুলিশ নীতি-জনসেবা আর সম্প্রীতি’- কমিউনিটি পুলিশিং ডে ২০২১ অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত থেকে মন্ত্রী এসব কথা বলেন।

    পুলিশ সুপার মো. সাঈদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য একেএমএ আউয়াল, অতিরিক্ত জেলা প্রশাসক চৌধুরি রওশন ইসলাম, প্রফেসর সৈয়দ আলী আজম, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ, সদর উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান খালেক, ইন্দুরকানি উপজেলা চেয়ারম্যান মতিউর রহমান, মঠবাড়িয়া পৌরসভার মেয়র রফি উদ্দিন আহমেদ ফেরদৌস, স্বরূপকাঠি পৌরভার মেয়র গোলাম কবির, নেছারাবাদ উপজেলা চেয়ারম্যান আব্দুল হকসহ মশিউর রহমান মৃধা, মনিরুজ্জামান পল্টন, আফজাল হোসেন খান, মুক্তিযোদ্ধা গৌতম রায় চৌধুরী, আবুল কালাম আজাদ ও গোপাল বসু।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ