ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • এক ঘণ্টার মেয়র রূপা

    এক ঘণ্টার মেয়র রূপা
    এক ঘণ্টার মেয়র রূপা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এক ঘণ্টার জন্য বরগুনা পৌরসভার মেয়র মো. কামরুল আহসান মহারাজের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করে প্রতীকী মেয়রের দায়িত্ব পালন করেন উম্মে হাবিবা রূপা নামে এক স্কুলছাত্রী।

    শনিবার দুপুরে কন্যাশিশু দিবস উপলক্ষে নারীর ক্ষমতায়নের জন্য বেসরকারি সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও সিবিডিপির উদ্যোগে 'বাংলাদেশ গার্লস টেকওভার' কর্মসূচির আয়োজন করে ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্স (এনসিটিএফ) বরগুনা জেলা শাখা।

    বরগুনা পৌরসভার অফিসিয়াল কভার ফাইলের মাধ্যমে দায়িত্ব হস্তান্তর করেন বর্তমান মেয়র মো. কামরুল আহসান মহারাজ ও দায়িত্ব গ্রহণ করেন ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্স (এনসিটিএফ) বরগুনা জেলা শাখার চাইল্ড পার্লামেন্টের সদস্য ও বরগুনা সরকারি বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী উম্মে হাবিবা রূপা।

    এ সময় শিশু উম্মে হাবিবা রূপা বলেন, বরগুনা পৌরসভাকে সব শিশুর জন্য সুরক্ষিত রাখব। বাল্যবিয়ে প্রতিরোধে শিশু, যুব, স্থানীয় প্রশাসন, সাংবাদিক এবং এলাকার সর্বস্তরের নাগরিকের সহযোগিতায় প্রতিরোধ গড়ে তুলব। শিশুদের বিকাশে বরগুনা পৌরসভায় একটি শিশুপার্ক ও বিনোদন কেন্দ্র প্রতিষ্ঠা করব। এছাড়াও বরগুনা পৌরসভাকে নারী ও শিশুর জন্য নিরাপদ ও যৌন হয়রানি বা নির্যাতন এবং বৈষম্যহীন একটি শহর হিসেবে গড়ে তুলতে তিনি কয়েকটি প্রস্তাব উপস্থাপন করেন।

    পৌর মেয়র মো. কামরুল আহসান মহারাজ বলেন, নারীদের বা আমাদের কন্যাদের একটু বেশি সুযোগ দিলে তারা অনেক কিছু করতে পারে। তাদের সুযোগ দেওয়া প্রয়োজন।

    এ বিষযে উন্নয়ন সংগঠন সিবিডিপির নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ বলেন, প্রতীকী এ অনুষ্ঠানের পাশাপাশি শিশুদের জীবনবোধ, মূল্যবোধ এবং দেশাত্মবোধের উন্নয়নে নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করে আসছে এনসিটিএফ। আর এসব কর্মসূচি বাস্তবায়নে প্লান ইন্টারন্যাশনালের সহযোগিতায় এনসিটিএফকে সার্বিক সহযোগিতা দিয়ে আসছে স্থানীয় উন্নয়ন সংগঠন সিবিডিপি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ