ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ইন্দুরকানীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, ৮ জনের বিরুদ্ধে মামলা

     ইন্দুরকানীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, ৮ জনের বিরুদ্ধে মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ইন্দুরকানীতে ব্যবসায়ী জাকির হোসেন কে কুপিয়ে হত্যার ঘটনার একদিন পর মামলা দায়ের করা হয়েছে।  

    শনিবার (৩০ অক্টোবর) দুপুরে নিহতের ছেলে ইমরান হাওলাদার বাদী হয়ে ইউপি সদস্য সোহেল খান, রাসেল মোল্লা সহ ৮ জনকে আসামী করে ইন্দুরকানী থানায় হত্যা মামলা দায়ের করেন। 

    থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে সুপারী ব্যবসায়ী আমজাদ হোসেন ইন্দুরকানী উপজেলার পত্তাশী বাজারে সুপারী রেখে বাড়ী ফিরছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে মোড়েলগঞ্জ উপজেলার সিংজোড় চন্ডিপুর গ্রামের রাসেল ও চন্ডিপুররের ইউপি সদস্য ও যুবলীগ নেতা সোহেল খানের নেতৃত্বে ব্যবসায়ী জাকিরকে কুপিয়ে  হাত ও পায়ের রগ কেটে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়।পরে এলাকাবাসী ও স্বজনেরা খবর পেয়ে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকের কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসরা তাকে মৃত ষোষণা করেন।

    নিহতের ছেলে ইমরান হাওলাদার জানান, আমার পিতাকে যারা খুন করেছে তাদের বিরুদ্ধে ইন্দুরকানী থানায় হত্যা মামলার অভিযোগ দিয়েছি। আমি দ্রুত আসামীদের গ্রেফতারের দাবী করছি ।
     
    ইন্দুরকানী থানার ওসি মোঃ হুমায়ুন কবির জানান,  ব্যবসায়ীকে হত্যার ঘটনায় ৮ জনকে আসামী করে তার ছেলে বাদী হয়ে থানায় লিখিত এজাহার করলে এজাহার টি মামলা হিসাবে রেকর্ড করা হয়।
     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ