ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • ১০টি হাঁস নিয়ে থানায় মালিক!

    ১০টি হাঁস নিয়ে থানায় মালিক!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিহত ১০টি হাঁস নিয়ে থানায় উপস্থিত হলেন ইসাব গাজী বাদল নামের এক ব্যাক্তি। তার অভিযোগ প্রতিবেশি রফিক গাজী বাসুডিন খাইয়ে হাঁস হত্যা করেছে। ঘটনা ঘটেছে বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে বৃহস্পতিবার সকালে। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে।

    জানাগেছে, উপজেলার কৃষ্ণনগর গ্রামের ইসাব গাজী বাদল নামের এক ব্যাক্তির ১০টি হাঁস ছিল। ওই হাঁসগুলো নজরে পড়ে প্রতিবেশী রফিক গাজী ও তার লোকজনের। ওই হাঁসগুলোকে হত্যার পরিকল্পনা নেন রফিক গাজী, ইমরান ও রিয়াজ। বৃহস্পতিবার সকালে ইসাব গাজীর বাড়ীর পাশে হাঁস বিশ্রামের জায়গায় রফিক গাজী, ইমরান ও রিয়াজ বাসুডিন দেয় এমন অভিযোগ ইসাব গাজীর। 

    বৃহস্পতিবার খুব সকালে তার হাঁসগুলো খাঁচা থেকে বের হয়ে ওই নিরাপদ জায়গায় গিয়ে ঘাস খাচ্ছিল। মুহুর্তের মধ্যেই হাসগুলো মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়। খবর পেয়ে হাঁস মালিক হাঁসগুলো উদ্ধার করে সাজি (হাজি) ভরে আমতলী থানায় নিয়ে আসেন। এ ঘটনায় আমতলী থানায় ইসাব গাজী লিখিত অভিযোগ দিয়েছেন।

    হাঁস মালিক ইসাব গাজী বাদল অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে রফিক গাজী, ইমরান ও রিয়াজ বাসুডিন দিয়ে আমার হাঁস গুলোকে হত্যা করেছে। তিনি আরো বলেন, ওরা গত তিন মাস আগে একইভাবে আমার ১১ টি রাজহাঁস এবং গত বছর ৭০ টি হাঁস এবং ১৭ টি রাজ হাঁস হত্যা করেছে। আমি এ ঘটনার সাথে জড়িতদের শাস্তি দাবী করছি।

    রফিক গাজী অভিযোগ অস্বীকার করে বলেন, আমার জমির ঘাস পচাতে বাসুডিন দিয়েছি।

    আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, অভিযোগ পেয়েছি।  তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ