ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • পাটুরিয়ায় ফেরি ডুবি, ২য় দিনে পাঁচটি যানবাহন উদ্ধার

    পাটুরিয়ায় ফেরি ডুবি, ২য় দিনে পাঁচটি যানবাহন উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মানিকগঞ্জের পাটুরিয়ায় ৫ নম্বর ফেরিঘাটে উল্টে যাওয়া রো রো আমানত শাহ ফেরি উদ্ধারে দ্বিতীয় দিনের অভিযান শেষ হয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।

    বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের যুগ্ম পরিচালক ও উদ্ধারকারী জাহাজ হামজার কমান্ডার এস এম সানোয়ার গণমাধ্যমকে এ তথ্য জানান।

    তিনি বলেন, উদ্ধার অভিযানের দ্বিতীয় দিনে পাঁচটি যানবাহন উদ্ধার করা হয়েছে। এর আগে একটি মোটরসাইকেল ও চারটি ট্রাক উদ্ধার করা হয়।

    তিনি আরও বলেন, ১৪টি যানবাহনের মধ্যে মোট ৯টি ট্রাক ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। বাকি ছয়টি যানবাহন উদ্ধারে শুক্রবার (২৯ অক্টোবর) সকাল ৮টায় তৃতীয় দিনের উদ্ধার অভিযান শুরু করা হবে।

    কমান্ডার সানোয়ার বলেন, ২৬০ টন উদ্ধার সক্ষমতার উদ্ধারকারী জাহাজ প্রত্যয় এখনও ঘাট এলাকায় এসে পৌঁছায়নি। কবে নাগাদ প্রত্যয় অভিযানে যোগ দিবে সে বিষয়েও সুনির্দিষ্ট তথ্য জানাতে পারেননি এ কর্মকর্তা।

    বুধবার (২৭ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে পাটুরিয়ার ৫ নাম্বার ঘাটে শাহ আমানত নামের রো রো ফেরিটি যানবাহনসহ উল্টে যায়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ