ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা
  • ১ নভেম্বর থেকে ১২-১৭ বছরের শিক্ষার্থীদের টিকাদান শুরু

    ১ নভেম্বর থেকে ১২-১৭ বছরের শিক্ষার্থীদের টিকাদান শুরু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকায় ১২-১৭ বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা দেওয়ার কার্যক্রম আগামী ১ নভেম্বর থেকে শুরু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

    আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) মন্ত্রিপরিষদ বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

    জাহিদ মালেক বলেন, ঢাকায় ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের করোনার ভ্যাকসিন প্রয়োগের কার্যক্রম শুরু হবে। প্রথম ধাপে ১২ কেন্দ্রে এই ভ্যাকসিন দেওয়া হবে। বর্তমান সক্ষমতা অনুযায়ী প্রতিদিন ৪০ হাজার শিক্ষার্থীকে ভ্যাকসিন দেওয়া হবে।

    তিনি বলেন, গতকাল (বুধবার) ৫০ লাখ ভ্যাকসিন এসেছে, হাতে আরও দুইকোটি আছে। এসব দিয়ে আগামী ১ নভেম্বর থেকে শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম শুরু হবে। সারাদেশেই শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়া হবে।

    আগামী নভেম্বরের আরও ৩৫ লাখ ফাইজারের ভ্যাকসিন আসবে বলে জানান মন্ত্রী।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ