ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • মাকে হত্যা, ছেলের মৃত্যুদণ্ড

    মাকে হত্যা, ছেলের মৃত্যুদণ্ড
    মাকে হত্যা, ছেলের মৃত্যুদণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গাইবান্ধা সদর উপজেলার শিবপুর গ্রামে মাকে পিটিয়ে হত্যা মামলায় ছেলে জিয়াউল হককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন জেলা দায়রা জজ আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা দায়রা জজ আদালতের বিচারক দীলিপ কুমার ভেীমিক এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত জিয়াউল হক ওই গ্রামের নুরুল ইসলাম খন্দকারের ছেলে।

    মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১২ জুন সদর উপজেলার শিবপুর গ্রামে জিয়াউল হক তার ছোট ভাই জোবায়ের খন্দকারের কাছে টাকা ধার চান। জোবায়ের টাকা ধার না দিলে জিয়াউল তাকে এলোপাথারি মারপিট করেন। এ সময় তার বৃদ্ধা মা জোহুরা বেগম বাধা দিতে এলে জিয়াউল তাকে ক্রিকেটের ব্যাট ‌দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতে তিনি মারা যান। পরদিন জিয়াউলের বাবা বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে বিচারক আজ এ রায় দেন।

    মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফারুক আহমেদ প্রিন্স ও আসামি পক্ষের অ্যাডভোকেট মাসুদার রহমান বিশ্বাস উপস্থিত ছিলেন। এ ব্যাপারে আদালতের পাবলিক প্রসিউকিটর (পিপি) অ্যাডভোকেট ফারুক আহমেদ প্রিন্স বলেন, মামলার দীর্ঘ শুনানি শেষে বিচারক বৃহস্পতিবার এ রায় দেন।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ