ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • মঠবাড়িয়ায় সেই কাজীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের কাছে চাঁদা দাবীর অভিযোগ

     মঠবাড়িয়ায় সেই কাজীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের কাছে চাঁদা দাবীর অভিযোগ
    মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলন করা হয়েছে।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সাবেক বিচারককে হুমকি দিয়ে ১০ মাস কারাভোগকারী সেই মাহমুদ কাজীর বিরুদ্ধে এবার মুক্তিযোদ্ধা পরিবারের কাছে চাঁদা দাবীর অভিযোগ উঠেছে। ওই কাজীর চাঁদাদাবীর প্রতিকার চেয়ে মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলন করা হয়েছে।

    লিখিত অভিযোগে উপজেলার বেতমোর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা খন্দকার হারুন অর রশিদের ভাই ফিরোজ খন্দকার বলেন, নিকাহ রেজিষ্ট্রারের দায়িত্বে থাকা প্রতিবেশী  মাহমুদ খন্দকার  (কাজী) দুর্দান্ত ও চাঁদাবাজ প্রকৃতির লোক। সে নিজেকে স্থানীয় সাংসদের লোক পরিচয় দিয়ে সাধারণ মানুষ ও সরকারি কর্মকর্তাদের অহেতুক হয়রানী করে আসছে। ক্ষমতার অপব্যবহার করে তার জমিতে বসত ঘর উত্তোলন করে।

    তিনি আরও বলেন, তার জরাজীর্ণ ঘর ভেঙে নতুন ঘর তুলতে গেলে মাহমুদ কাজী তার কাছে  মোট অংকের চাঁদা দাবী করে। এমনকি তার ভাই বীর মুক্তিযোদ্ধা খন্দকার হারুন অর রশিদ ঘর উত্তোলন করার সময়ও চাঁদা দাবী করেছিলো। যা মুক্তিযোদ্ধাদের হস্তক্ষেপে পন্ড হয়ে যায়। এতে ক্ষিপ্ত হয়ে মুক্তিযোদ্ধা ভাইয়ের বিরুদ্ধে গাছ কাঁটার অভিযোগে একটি মিথ্যা মামলার করে। এছাড়াও ভাইয়ের ছেলেকে (পুলিশ বাহিণীতে কর্মরত) ৫ লাখ টাকা চাঁদা না দেয়ায় চাকরিচ্যুত করার হুমকি দেয়।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, প্রতিবেশী ও মাহমুদ কাজীর হয়রানীর শীকার হওয়া আহম্মেদ ফরাজী, জলীল জমাদ্দার, কবির হোসেন হাওলাদার, সাবেক ইউপি সদস্য ওয়াদুদ রহমান পিরু সিকদার প্রমূখ।

    এব্যপারে অভিযুক্ত মাহমুদ খন্দকার  (কাজী) অভিযোগ অস্বীকার করে বলেন, বরং ফিরোজ খন্দকারই সীমানা অতিক্রম করে আমার জমির মধ্যে ঢুকে পরেছে। এ ঘটনায় নির্বাহী আদালতে মামলাও করা হয়েছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ