ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির
  • ১২ ঘণ্টা পর আবার ফেরি উদ্ধার কাজ শুরু

    ১২ ঘণ্টা পর আবার ফেরি উদ্ধার কাজ শুরু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাটুরিয়ায় আমানত শাহ ফেরি দুর্ঘটনার ঘটনায় ১২ ঘণ্টা পর দ্বিতীয় দিনের মতো আবার উদ্ধার কার্যক্রম শুরু করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর পন্টুনে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু হয়।

    এর আগে বুধবার রাত সাড়ে ৮টার দিকে উদ্ধার কার্যক্রম বন্ধ রাখে কর্তৃপক্ষ। পাটুরিয়ায় ফেরি ডুবির ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে পাঁচটি ট্রাক। ট্রাকগুলো ফেরির নিচে বা আসেপাশে চাপা পড়ে আছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। এছাড়া পাঁচটি ট্রাক পদ্মা নদীর বিভিন্ন এলাকায় শনাক্ত করে রাখা হয়েছে।  

    বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন অথরিটির আরিচা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী (ড্রেজিং) শরিফুল ইসলাম নিশ্চিত করে বলেন, গতকাল দিনব্যাপী উদ্ধার অভিযানে ফেরির ভেতর থেকে চারটি ট্রাক উদ্ধার করা হয়। আরও পাঁচটি ট্রাক পদ্মা নদীর বিভিন্ন এলাকায় শনাক্ত করে রাখা হয়েছে। খুব অল্প সময়ের মধ্যে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় উদ্ধার অভিযানে সংযুক্ত হবে বলে জানান তিনি।  

    বুধবার (২৭ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে পাটুরিয়া ফেরিঘাটের ৫ নম্বর পন্টুনে আমানত শাহ নামে রো রো ফেরির তলা ফেটে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উদ্ধার কাজে অংশ নেয় এবং ফেরি তীরে তুলতে উদ্ধারকারী জাহাজ হামজা কাজ শুরু করে।  


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ