ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • নভেম্বর থেকে করোনার ‘পিল’ পাবেন রোগীরা

    নভেম্বর থেকে করোনার ‘পিল’ পাবেন রোগীরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মুখে খাওয়ার তিন লাখ করোনার ‘ট্যাবলেট’ বা পিল মলনুপিরাভ পাচ্ছে ফিলিপাইন। আগামী মাসেই বহুজাতিক ওষুধ প্রস্তুতকারী সংস্থা মেরেকের তৈরি মুখে খাওয়ার কোভিড ট্যাবলেট ফিলিপাইনে পৌঁছাবে বলে দেশটির লাইসেন্সপ্রাপ্ত আমদানিকারক এবং পরিবেশকরা বুধবার জানিয়েছেন।

    এ ব্যাপারে ফিলিপাইন স্বাস্থ্য সেবাবিষয়ক পণ্য আমদানিকারক মেডএথিক্সের প্রেসিডেন্ট  মোনালিজা সালিয়ান এক সংবাদ সম্মেলনে জানান, দেশের মানুষ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মলনুপিরাভ পাবেন।

    তিনি আরও জানান, করোনা রোগীদের জন্য তিন লাখ ওষুধ আমদানি করা হচ্ছে। মলনুপিরাভের প্রথম ব্যাচই ফিলিপাইন পাচ্ছে বলেও জানান তিনি।

    প্রতিটি ওষুধের দাম একশ থেকে দেড়শ ফিলিপাইনি পেসো (বাংলাদেশি মুদ্রায়  ১৬০ থেকে আড়াইশ টাকার মধ্যে) নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ওষুধ পরিবেশক ফার্মাসিউটিক্যাল ফার্ম জ্যাকফার্মার প্রেসিডেন্ট মেনেলিও হার্নান্দেজ।

    ফিলিপাইন ৩১টি হাসপাতালের জন্য মলনুপিরাভিরের ‘সহানুভূতিশীল ব্যবহার’ অনুমোদন করেছে বলে দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসনের প্রধান রোল্যান্ডো এনরিক ডোমিঙ্গো বুধবার জানিয়েছেন।

    অনুমোদন পেলে মলনুপিরাভ হবে বিশ্বের প্রথম করোনার মুখে খাওয়ার ওষুধ।

    তবে এখনো অনুমোদনের অপেক্ষায় থাকা এই ওষুধ পাওয়ার জন্য এরই মধ্যে ধনী ও মধ্যম আয়ের দেশগুলোর মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ