ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • ১২ থেকে ১৭ বছর বয়সীদের ৩৫ লাখ টিকা দেবে যুক্তরাষ্ট্র

    ১২ থেকে ১৭ বছর বয়সীদের ৩৫ লাখ টিকা দেবে যুক্তরাষ্ট্র
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশকে আরও ৩৫ লাখ ডোজ ফাইজার টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। এর ফলে এখন পর্যন্ত বাংলাদেশকে মোট ১ কোটি ৫০ লাখ ডোজ টিকা উপহার দিলো দেশটি। অনুদান দেওয়া টিকাগুলো দেশের ১২ থেকে ১৭ বছর বয়সীদের টিকাদানে সক্ষম করবে।

    রাষ্ট্রদূত মিলার বলেন, ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আরও ৩৫ লাখ ডোজ টিকার অনুদান দিতে পেরে আমরা আনন্দিত। এছাড়াও বাংলাদেশী শত শত স্বাস্থ্যকর্মীদের বিশেষ প্রশিক্ষণ দিয়েছি যাতে তারা ফাইজারের এই টিকাগুলো ১২ ও তদূর্ধ্ব বয়সী শিশুদের নিরাপদে দিতে পারে। আমরা আশা করি এই টিকা তরুণ বয়সী বাংলাদেশীদের বিশেষ করে শিক্ষার্থীদের কোভিড-১৯ থেকে সুরক্ষা পেতে সহায়তা করবে।’

    বাংলাদেশকে দেওয়া ফাইজারের এই টিকা যুক্তরাষ্ট্র সরকারের প্রতিশ্রুত ২০২২ সালজুড়ে বিনামূল্যে বিশ্বব্যাপী ১০০ কোটি ডোজ ফাইজার টিকা সরবরাহের অংশ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ