ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল
  • গুলশানে ভবনের আগুনে দগ্ধ অন্তত ৭

     গুলশানে ভবনের আগুনে দগ্ধ অন্তত ৭
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর গুলশান-২ নম্বর এলাকার পিংক সিটি শপিং মল সংলগ্ন ছয়তলা একটি আবাসিক ভবনে আগুন লেগে অন্তত ৭ জন দগ্ধ হয়েছেন বলে জানা গেছে।

    ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইফুজ্জামান জানান, আজ বুধবার (২৭ অক্টোবর) বেলা ১১টা ৩৭ মিনিটের দিকে ১০৩ নম্বর সড়কের ওই ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার খবর পান তারা। পরে তারা ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

    ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাইফুজ্জামান আরও বলেন, ঘটনাস্থল থেকে ৭ জনকে হাসপাতালে পাঠান হয়েছে। আমারা কাজ করছি। কীভাবে আগুন লেগেছে, সেটি জানার চেষ্টা করছি। ১০৩ নম্বর সড়কের ৩৮/এ হোল্ডিংয়ে ওই ভবনের নাম দক্ষিণায়ণ। নিচ তলার পুরোটাজুড়ে গাড়ি রাখার জায়গা, উপরের পাঁচটি ফ্লোরে সব মিলিয়ে ১০টি ইউনিট রয়েছে।

    ভবনের একজন নিরাপত্তাকর্মী জানান, দোতলার এক ফ্ল্যাটে এসি বিস্ফোরিত হওয়ার পর আগুন ছড়িয়ে পড়ে। ওই ফ্ল্যাটের প্রায় সবগুলো কক্ষই আগুনে পুড়ে গেছে। আগুন ছড়িয়েছে তৃতীয় ও চতুর্থ তলার একটি করে ইউনিটেও। ষষ্ঠ তলার বাসিন্দা এক নারী জানান, আগুন লাগার পর পুরো ভবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সন্তানদের নিয়ে তিনি দ্রুত নেমে সড়কে চলে যান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ