ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • পাথরঘাটায় ৬০০ ফলজ গাছ কেটে নিলো প্রতিপক্ষ

    পাথরঘাটায় ৬০০ ফলজ গাছ কেটে নিলো প্রতিপক্ষ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় এক শিক্ষকের ৩২ শতাংশ বাগানের নারিকেল, তাল, সুপারি, কাঠালসহ প্রায় ৬০০টি ফলজ ও বনজ গাছ কেটে সাবার করেছে প্রতিপক্ষরা। গতকাল উপজেলার কালমেঘা ইউনিয়নের কালীপুর গ্রামে এমন ঘটনা ঘটে। এ ঘটনায় পাথরঘাটায় থানায় ওই শিক্ষক লিখিত অভিযোগ করেছেন।

    শিক্ষক আ.কুদ্দুস জানান, তার চাচাতো ভাই বেলায়েত হোসেনের সাথে জমি নিয়ে বিরোধ চলছিল। গতকাল সকাল ঘূম থেকে উঠে বাগানে গিয়ে দেখে তার রোপিত বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ কেটে সাবার করে। তাৎক্ষনিক আ. কুদ্দুস বাধা দিলে তাকে বিভিন্ন রকমের হুমকি দেয় বেলায়েত হোসেন। 

    তিনি আরও বলেন, এ বিষয় পাথরঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। আমার বাগানের ক্ষতিসাধন করায় আমি নিঃস¦ হয়ে পড়েছি। 

    অভিযুক্ত বেলায়েত হোসেন বলেন, ওই জমি আমাদের ভোগ দখলে ছিল। শালিসদারদের সিদ্ধান্তে ওই জমি থেকে আমার রোপিত গাছ কেটেছি। 

    এ বিষয় পাথরঘাটা থানা তদন্ত ওসি সাইদ আহম্মেদ বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 
     


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ