ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • মঠবাড়িয়ায় রাস্তায় ছিটকে পড়ে মাহেন্দ্র চালক নিহত

    মঠবাড়িয়ায় রাস্তায় ছিটকে পড়ে মাহেন্দ্র চালক নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চলন্ত মাহেন্দ্র থেকে রাস্তায় ছিটকে পড়ে মো. জিহাদ হাওলাদার (৩৫) নামের এক চালক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড় মাছুয়া মাতুব্বর বাড়ি এলাকায়।

    নিহত চালক জিহাদ ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের পশারিবুনিয়া গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের মো. ছাইয়েদুর রহমান হাওলাদারের ছেলে ।


    স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, ওই চালক মঠবাড়িয়ায় যাত্রী নামিয়ে খালি গাড়ি নিয়ে উপজেলার বড় মাছুয়া বাজারের দিকে যাচ্ছিলেন। স্থানীয় মাতুব্বর বাড়ি নামক স্থানে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি তাল গাছের সাথে ধাক্কা লেগে ছিটকে রাস্তার পাশে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাকে প্রথমে মঠবাড়িয়া হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হলে পথে তার মৃত্যু হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ