ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • মঠবাড়িয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে দূর্ণীতির অভিযোগ

    মঠবাড়িয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে দূর্ণীতির অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় ১৪৬ নং চান্দখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিপংকর হাওলাদারের বিরুদ্ধে সীমাহীন দূর্ণীতির অভিযোগ পাওয়া গেছে। তার দূর্ণীতি তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবিতে এলাকাবাসী গণ স্বাক্ষর করে প্রাথমিক শিক্ষা বিভাগীয় উপ-পরিচালকসহ বিভিন্ন দপ্তর বরাবরে লিখিত অভিযোগ দেন।

    অভিযোগ সূত্রে জানা গেছে, দিপংকর হাওলাদার ওই স্কুলে প্রধান শিক্ষক হিসেবে যোগদানের পর নিয়মিত কর্মস্থলে না এসে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে রাজনীতি শুরু করেন। নিয়মিত দাতা সদস্যদের বাদ নিয়ে নিজের ইচ্ছামতো অনিয়মি এক দাতা সদস্যকে কমিটির অন্তর্ভূক্ত করাসহ অয়ন কুমার রায় নাম পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থী মা ও বাবাকে বিদ্যুৎসায়ী সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করেছেন। উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তার যোগসাজসে পরপর দুই বছর মেরামত বাবদ ৪ লাখ টাকা নিয়ে নামমাত্র কাজ করিয়ে সহকারি শিক্ষা কর্মকর্তা ইউনুস মিয়া ও প্রধান শিক্ষক দিপংকর হাওলাদার বাকি টাকা আত্মসাৎ করেছেন।

    এব্যাপারে অভিযুক্ত প্রধান শিক্ষক দিপংকর হাওলাদার বলেন, আমার বিরুদ্ধে উদ্দেশ্য প্রনোদিত ভাবে অভিযোগ দেয়া হয়েছে।

    উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা ইউনুস মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, ওই স্কুলের কোন কাজে কোন প্রকার অনিয়ম নেই।

    উপজেলা শিক্ষা কর্মকর্তা অচ্যুতা নন্দ দাস বলেন, এ সকল বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ