ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • জামায়াতের আমীরসহ ৪ নেতা গ্রেপ্তার

    জামায়াতের আমীরসহ ৪ নেতা গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জয়পুরহাটের কালাই পৌর শহরের আব্দুস সামাদ তালুকদার মার্কেট এলাকা থেকে জেলা ও উপজেলা জামায়াতে ইসলামীর আমীরসহ ৪ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    সোমবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় গোপন বৈঠক চলকালে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে।

    গ্রেপ্তার হওয়া নেতারা হলেন- জামায়াতে ইসলামীর জয়পুরহাট জেলা শাখার আমীর মোঃ ফজলুর রহমান সাঈদ (৫৮), সেক্রেটারি মোঃ আবু আল্লামা গোলাম কিবরিয়া (৪৩), জেলা কমিটির সদস্য মোঃ নুরুজ্জামান সরকার (৫৯) ও কালাই উপজেলা শাখার আমীর মোঃ মুনছুর রহমান (৪৫)।

    কালাই থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক জানিয়েছেন, জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ জামায়াত নেতারা গোপন বৈঠক করছেন এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার পর জিজ্ঞাসাবাদ করছে।

    বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ