ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • আমতলীতে মাঠে মাঠে সবুজের সমারোহ

    আমতলীতে  মাঠে মাঠে সবুজের সমারোহ
    আমতলীতে মাঠে মাঠে সবুজের সমারোহ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলীতে দিগন্ত জুড়ে এখন ফসলের মাঠে সবুজের সমারোহ। চোখের দৃষ্টি যতদূর যায় শুধু সবুজ আর সবুজে ফসলের মাঠ। মাঠের পর মাঠ জুড়ে সবুজ ধানের গাছ বাতাসে দুল খাচ্ছে। ধানের চারা গাছের চেহারাও খুব ভাল। কোন প্রকার প্রাকৃতিক দূর্যোগ না হলে এবার আমনের বাম্পার ফলন হবে। এমনটাই আশা করছে উপজেলার  ৭টি ইউনিয়নের  ও একটি পৌরসভার কৃষকরা।

    উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর আমন ধানের চাষ হয়েছে ২৩০১৭১ হেক্টর জমিতে। সরকার কর্তৃক বিনামূল্যে ধানের বীজ দেওয়াতে চলতি মৌসুমে উপজেলার ০৭ টি ইউনিয়নে ও একটি পৌরসভায় আমন ধানের অধিক চাষ করা হয়েছে। এ মৌসুমে গত মৌসুম থেকে ৫০ হেক্টর বেশি জমিতে ধান চাষ হয়েছে।
    কৃষি বিভাগের মতে পোকার আক্রমন, অকালবন্যা ও অনাবৃষ্টির ভোগান্তি না থাকায় আমনের বাম্পার ফলন হবে বলেও ধারনা কৃষি বিভাগের ।

    উপজেলার হলদিয়া ইউনিয়নের হলদিয়া  এলাকার কৃষক মো. জাকির হোসেন, জয়নাল  ও মো. গাফ্ফার মিয়া  বলেন, ধানের বাজার দর ভাল ছিল তাই আমন ধান আবাদ করেছি। আশা করছি ফলন ভালো হবে ।
    আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা সিএম রেজাউল করিম  বলেন, হাইব্রিড , উচ্চফলনশীল জাতের ধান আবাদ করলে কম জমিতে বেশি ফসল উৎপাদন করা যায়। তাই এধানের প্রতি কৃষকদের আগ্রহ বাড়াতে হবে। এতে কৃষক লাভবান হবে। এবার আমন ধানের চাষ ভালো হয়েছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ