ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • পাথরঘাটায় চোর চক্রের ২ সদস্য আটক

    পাথরঘাটায় চোর চক্রের ২ সদস্য আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় সঙ্ঘবদ্ধ চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে পাথরঘাটা থানা পুলিশ। রবিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে পাথরঘাটা পৌরশহরের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সেনাসদস্য সার্জেন্ট মোহাম্মদ কবির মিয়ার বাসা থেকে তাদেরকে আটক করা হয়।

    আটককৃতরা হলো পাথরঘাটা পৌর এলাকার লতিফ মিয়ার ছেলে আব্দুর রহিম ও পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার শাহ্ আলম বিশ্বাসের ছেলে নাসির বিশ্বাস।

    জানা যায় সার্জেন্ট মোহাম্মদ কবির মিয়ার বাসা কারিমা নামে এক নারী কয়েক মাস আগে ভাড়া নেয়। সেই বাসার কারিমার পরিচিত ভ্যান চালক আব্দুর রহিম তার সহযোগী নাসির বিশ্বাস কে রেখে আসে। দিনের বেলায় সেই বাসার নাসির অবস্থান করলেও রাতে অন্যত্র অবস্থান করতো বলে জানান ভাড়াটিয়া কারিমা। গত চার পাঁচ দিন ধরে একই অবস্থা চলছে বলেও জানান তিনি।

    পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল বাশার জানান, আটককৃতরা চোর দলের সক্রিয় সদস্য। উপজেলার বিভিন্ন স্থানে চুরির ঘটনায় একটি সংঘবদ্ধ চোর চক্র জড়িত। তাদের মধ্যে দুই সদস্যকে আটক করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদের সোমবার আদালতের মাধ্যমে রিমান্ড চাওয়া হবে বলেও জানান তিনি।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ