ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল
  • বিএফইউজের সভাপতি ফারুক, মহাসচিব দীপ

    বিএফইউজের সভাপতি ফারুক, মহাসচিব দীপ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচনে ওমর ফারুক সভাপতি ও দীপ আজাদ মহাসচিব পদে নির্বাচিত রয়েছেন।

    শনিবার (২৩ অক্টোবর) সকাল ৯টা থেকে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে ভোটগ্রহণ হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত।
    পরে রাত সাড়ে ৮টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।
     
    ঢাকা কেন্দ্রের ফলাফলে সভাপতি পদে ওমর ফারুক পেয়েছেন ৬৭৪ ভোট, মহাসচিব দীপ আজাদ পেয়েছেন ৯২৬ ভোট।  

    এবারের নির্বাচনে সভাপতি, সহসভাপতি, মহাসচিব, যুগ্ম মহাসচিব, কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক ও নির্বাহী পরিষদের ১০টি পদে মোট ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

    নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শাহজাহান সরদার বলেন, প্রার্থী ও এজেন্টদের উপস্থিতিতে ব্যালট বাক্স দেখিয়ে ভোটগ্রহণ হয়। দিনব্যাপী উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোটাররা ভোট দিয়েছেন।  

    নির্বাচন পরিচালনা কমিটির অন্য সদস্যরা হলেন রফিকুল ইসলাম, আশিস সৈকত, মহসিন আব্বাস ও শাহনাজ সিদ্দীকি।

    এবারের নির্বাচনে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ, বগুড়া, রাজশাহী, খুলনা, যশোর, কুষ্টিয়া ও নারায়ণগঞ্জে ১০টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ৩ হাজার ১৮০ জন। এর মধ্যে ২ হাজার ৯৭৭ জন ঢাকার। ঢাকায় ১৯টি বুথে ভোট নেওয়া হয়। তবে এখনও চট্টগ্রামের ফল ঘোষণা হয়নি।

    নির্বাচনে ভোট পর্যবেক্ষণের জন্য শ্রম অধিদপ্তর থেকে ঢাকা কেন্দ্রের জন্য দুজন এবং ঢাকার বাইরের কেন্দ্রের জন্য একজন করে প্রতিনিধি নিযুক্ত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ