ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • পিরোজপুরে সমাবেশ স্থলে হামলা, আহত ১০

     পিরোজপুরে সমাবেশ স্থলে হামলা, আহত ১০
    পিরোজপুরে সমাবেশ স্থলে হামলা, আহত ১০
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুর শহরের সি আই পাড়া সড়কের নাম পরিবর্তন হওয়ার প্রতিবাদে আয়োজিত এলাকাবাসীর সমাবেশ স্থলে হামলা ও ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘর ভাংচুর হয়েছে। শুক্রবার বিকেলে স্থানীয় বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। সভা স্থলে হামলার পর এক সংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর করা হয়েছে।

    এসময় ওই সাংবাদিকের ডাক-চিৎকারের শব্দ শুনে এলাকাবসী  এগিয়ে আসলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। সমাবেশ স্থলে অতর্কীত হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

    এ ঘটনার মেহেদী হাসান সজল, মনিরুজ্জামান শেখ, মাহাবুবুর রহমান, মুশিদ শেখ ও রেকশনা বেগম  এবং অপরদিকে বারী তালুকদার ও সৈয়দ আহসানকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা  হয়। রক্তাক্ত জখম মেহেদী হাসান সজল ও বারী তালুকদার অবস্থা গুরুতর হওয়ায় শুক্রবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে হামলা ঘটনায় শুক্রবার রাতে চার জনের নাম উল্ল্যেখসহ অজ্ঞাত আরো ১৫-২০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। অপরদিকে, সমাবেশ স্থলে হামলার ঘটনায় মেহেদী হাসান সজল ও প্রতিপক্ষ বারী তালুকদার জয়েনের পক্ষ থেকেও মামলার প্রস্তুতি চলছে বলে জানান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আঃ জাঃ মো. মাসুদুজ্জামান।

    প্রত্যক্ষদর্শী ও আহতদের স্বজনেরা জানান,শহরের ঐতিহ্যবাহী সি আই পাড়া সড়কের  নাম পরিবর্তণ করে ডিজিটাল ম্যাপসহ সকল প্রকার ডিজিটাল প্লাটফর্মে(ফাইন্ডর জি.পি. এস ট্রাকিং) আঃ রাজ্জাক সড়ক পরিলক্ষিত হলে এলাকাবাসী তার প্রতিবাদ জানাতে একটি সমাবেশের আয়োজন করেন। সমাবেশ চলাকালে শুক্রবার কতিপয় যুবক তাতে হামলা চালায়।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ