ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • দুর্বৃত্তের দেওয়া বিষে মরলো ১০ লাখ টাকার মাছ

    দুর্বৃত্তের দেওয়া বিষে মরলো ১০ লাখ টাকার মাছ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাতক্ষীরা সদর উপজেলার শিব নগরের একটি মৎস্য ঘেরে দুর্বৃত্তদের দেওয়া বিষে আনুমানিক ১০ লাখ টাকার মাছ মরে যাওয়ার অভিযোগ উঠেছে। বিষ প্রয়োগের ফলে বুধবার (২১ এপ্রিল) মৎস্য ঘেরে রুই, কাতলা, সিলভারসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে ওঠে। সাতক্ষীরা সদর উপজেলার শিব নগরের রাকিব হাসান রনির মৎস্য ঘেরে এ ঘটনা ঘটেছে। এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

    তিনি অভিযোগ করেন, সদর উপজেলার রাজনগর এলাকার মোহাম্মদ আলীর ছেলে মিন্টু একই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মনিরুল ইসলাম, মো. কামরুল ইসলামের ছেলে আজহারুল ইসলাম মঙ্গলবার রাতে ঘেরে বিষ প্রয়োগ করেছে।

    তিনি বলেন, বেশ কয়েকদিন আগে ঘেরের সেচের মোটর চুরি করার প্রতিবাদ কারায় তারা এই ঘটনা ঘটিয়েছে। এর আগেও অভিযুক্তরা এলাকায় বিভিন্ন ঘেরে মাছ চুরি ও বিষ প্রয়োগের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান তিনি।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ