ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • আমাদের নেতাকর্মীরা মন্দির ভাঙচুর করেনি : নূর

    আমাদের নেতাকর্মীরা মন্দির ভাঙচুর করেনি : নূর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, চট্টগ্রামের পূজামণ্ডপে হামলা ও ভাঙচুরের অভিযোগে আমাদের যে দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে তারা এ ঘটনার সঙ্গে জড়িত নয়।

    আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে তিস্তা ব্যারাজ খুলে দিয়ে কৃত্রিম বন্যার সৃষ্টি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও চট্টগ্রামে পূজামণ্ডপে হামলার অভিযোগে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

    নূর বলেন, সিসিটিভি ফুটেজের মাধ্যমে যেভাবে ইকবালকে শনাক্ত করা হয়েছে সেভাবে আমাদের চট্টগ্রামের দুই নেতার সিসিটিভি ফুটেজও বের করা হোক। মিছিলের ছবি দিয়ে হামলাকারী চিহ্নিত করা যায় না। এটি রাজনৈতিক প্রতিহিংসামূলক কর্মকাণ্ড।

    তিনি বলেন, এ সহিংসতায় আমরা বিএনপি বা আওয়ামী লীগকে দোষী করতে চাই না। এসব হামলার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানাই।

    এ সময় সমাবেশে ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের নেতা ফারুক হাসান বলেন, ৮ টাকা কেজি চাল খাওয়ানোর কথা বলে প্রথমবার ক্ষমতায় এসেছিল এই সরকার। অথচ এখন পেঁয়াজ, তেল ও মাংসের মতো নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণের নাগালে নেই। দেশের জনগণ এ প্রহসনের সরকার চায় না।

    সমাবেশে চট্টগ্রামে গ্রেপ্তার দুই নেতার মুক্তির জোর দাবি জানানো হয়। এ সময় ছাত্র, যুব ও শ্রমিক পরিষদের আরো অনেক নেতাকর্মী অংশ নেন।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ