ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির
  • ঘুরতে যাওয়া দম্পতিকে হিজড়াদের মারধর

    ঘুরতে যাওয়া দম্পতিকে হিজড়াদের মারধর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর হাতিরঝিলে ঘুরতে যাওয়া এক দম্পতিকে মারধর করেছে তৃতীয় লিঙ্গের একটি সংঘবদ্ধ চক্র। এতে রনি নামে একজন মারাত্মক আহত হন। তার পরনের পোশাকও ছিঁড়ে ফেলা হয়। শুক্রবার (২২ অক্টোবর) সন্ধ্যায় হাতিরঝিলের বেগুনবাড়ি মোড়ে এ ঘটনা ঘটে।

    রনি অভিযোগ করে জানান, আজ ছুটির দিন হওয়ায় তার স্ত্রীকে নিয়ে হাতিরঝিলে ঘুরতে যান। সেখানে কয়েকজন হিজড়া এসে টাকা দাবি করলে তিনি ১০ টাকা দেন। কিন্তু তারা এর চেয়ে বেশি দাবি করতে থাকেন। একপর্যায়ে রনি তাদেরকে ২০ টাকা দেন। এর কিছুক্ষণ পর তারা আবার এসে টাকা দাবি করলে তিনি অস্বীকৃতি জানান। এতে তারা ক্ষেপে যান।

    তিনি বলেন, ‘আমরা সেখান থেকে বেগুনবাড়ি মোড়ের দিকে চলে আসি। এ সময় হঠাৎ আবার তারা (হিজড়া চক্র) এসে আমাকে মারধর শুরু করে। ঠেকাতে গেলে আমার স্ত্রীকেও মারধর করে তারা।’

    এ বিষয়ে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ বলেন, ভুক্তভোগীরা থানায় এসেছেন। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হচ্ছে। হাতিরঝিলে বেড়াতে আসা মানুষকে যারাই উত্ত্যক্ত করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ