ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির
  • মণ্ডপে কুরআন রাখার কথা ‘স্বীকার করেছে’ ইকবাল

    মণ্ডপে কুরআন রাখার কথা ‘স্বীকার করেছে’ ইকবাল
    ইকবাল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কুরআন রাখার কথা স্বীকার করেছে গ্রেফতারকৃত ইকবাল হোসেন। শুক্রবার বিকালে উচ্চপর্যায়ের একটি তদন্ত দলের জিজ্ঞাসাবাদে সে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশের একটি সূত্র থেকে জানা গেছে।

    সূত্র জানায়, নগরীর নানুয়ার দীঘিরপাড়ে দর্পণ সংঘের অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কুরআন রাখার পর হনুমানের মূর্তি থেকে গদা সরিয়ে নেওয়ার কথাও স্বীকার করে ইকবাল। তবে কার নির্দেশে সে এ কাজটি করেছে অথবা ঘটনার নেপথ্যে কারা জড়িত- এসব বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

    এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহমেদ যুগান্তরকে জানান, ইকবালকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষ না করা পর্যন্ত কোনো বিষয়ে আমরা কথা বলতে পারব না। জিজ্ঞাসাবাদ শেষ হলে সব বিষয়ে আপনাদের জানানো হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ