ঢাকা রবিবার, ১৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • নদী ও খাল দূষণমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে: জেলা প্রশাসক  বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’ অনূর্ধ্ব-১৫ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আব্দুল্লাহর পাশে ভাসানচর কল্যাণ সমিতি ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা
  • বামনায় পুলিশের চেকপোস্ট দেখে অস্ত্র ফেলে পালালো মোটরসাইকেল চালক

    বামনায় পুলিশের চেকপোস্ট দেখে অস্ত্র ফেলে পালালো মোটরসাইকেল চালক
    পাইপগানটি উদ্ধার করে পুলিশ ।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার বামনায় পুলিশের চেকপোস্ট দেখে একটি কালো ব্যাগে রক্ষিত অস্ত্র ফেলে পালিয়ে গেছে মোটরসাইকেল চালক।  বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাত ১২ টার দিকে উপজেলার  চালিতাবুনিয়া-আমুয়া সংযোগ সড়কে এ ঘটনা ঘটে । পরে অস্ত্র (পাইপগানটি ) উদ্ধার করে  পুলিশ । থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)বশির উল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

    থানা সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা ও ঝালকাঠী জেলার সংযোগ বামনা উপজেলার চালিতা বুনিয়া ও কাঁঠালিয়া উপজেলার আমুয়ার সংযোগ ব্রীজে বামনা থানার এস আই মো. আব্দুল জলিল শেখ ও এএসআই ইমামের নেতৃত্বে একদল পুলিশ বৃহস্পতিবার রাত ১২ টার দিকে চেকপোস্ট বসিয়ে তল্লাসী চালাচ্ছিলেন । এ সময় আমুয়া থেকে বামনার প্রান্তে আসা একটি মটরসাইকেলকে পুলিশ গতিরোধ করলে একটি কালো ব্যাগ ফেলে রেখে মটরসাইকেলটি দ্রুত পালিয়ে যায়। এ সময় পুলিশ তাদের পিছু নিয়েও ধরতে পারেনি। পরে ব্যাগটি থেকে রক্ষিত পাইপগান উদ্ধার করা হয় ।

    বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বশির আলম জানান, দুস্কৃতকারীরা থানা এলাকার কোথাও দূর্ঘটনার ঘটনার উদ্দেশ্যে আসতে ছিলো। টহলরত পুলিশের টের পেয়ে অবৈধ অস্ত্রটি ফেলে রেখে দুস্কৃতকারীরা দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় তদন্ত চলেছ, দোষীদের বিরুদ্বে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে ।

     

     

     

     

     

     

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ