ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির
  • অবসরে যাচ্ছেন ডিএমপি কমিশনার

    অবসরে যাচ্ছেন ডিএমপি কমিশনার
    ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম মেয়াদ বাড়ানোর গুঞ্জনের মধ্যেই অবসরে যাচ্ছেন। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাশ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

    আদেশে বলা হয়, আগামী ২৯ অক্টোবর তারিখে তার চাকরির বয়স ৫৯ বছর হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৩ (১) (ক) অনুযায়ী তাকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো।
    তার অনুকূলে ১৮ মাসের মূল বেতনের পরিমাণ অর্থ ল্যাম্পগ্রান্টসহ ৩০ অক্টোবর থেকে ২০২২ সালের ২৯ অক্টোবর পর্যন্ত এক বছর অবসর ও অবসরোত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করা হলো। তিনি বিধি অনুযায়ী অবসর ও অবসরোত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন।

    ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। এর আগে তিনি সিআইডি প্রধানের দায়িত্ব পালন করেন। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে হামলার ঘটনার কারণে তার চাকরির মেয়াদ বাড়ানোর গুঞ্জন ওঠে। অবশেষে সময় মতোই তাকে অবসরে পাঠানো হলো।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ