ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • মঠবাড়িয়ায় অপহৃতা স্কুল ছাত্রী উদ্ধার: গ্রেপ্তার ১

    মঠবাড়িয়ায় অপহৃতা স্কুল ছাত্রী উদ্ধার: গ্রেপ্তার ১
    আটককৃত সাগর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় অপহৃত ৬ষ্ঠ শ্রেণীত পড়ুয়া এক স্কুল ছাত্রী (১২) কে উদ্ধার ও সানজিম আলম সাগর (২০) নামে যুবককে গ্রেপ্তার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। আটককৃত সাগর  মঠবাড়িয়ায় পৌর শহরের শাম্মী বিউটি পার্লারের স্বত্তাধীকারি শাম্মী আক্তারের ছেলে।

    পুলিশ মামলার বরাত দিয়ে জানান, ওই স্কুল ছাত্রী প্রাইভেট পড়তে আসা-যাবার পথে সানজিম আলম সাগর নিয়মিত  কুপ্রস্তাব, বিয়ের প্রস্তাবসহ উত্যক্ত করে আসছিলে। গত মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে ওই ছাত্রী প্রাইভেট পড়তে যাবার সময় সাগর ও অজ্ঞাত ২/৩ ব্যক্তি জোর করে মোটর সাইকেলে উঠিয়ে মানিকগঞ্জ শহরে নিয়ে যায়। সেখান বিভিন্ন বাসায় আটকে রেখে ধর্ষণ করে।

    মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল বলেন, ওই স্কুলছাত্রী মা বাদি হয়ে মঠবাড়িয়া থানায় অপহরণের অভিযোগ এনে সানজিম আলম সাগর ও অজ্ঞাত ২/৩ ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্থান সনাক্ত করে শিবালয় থানা পুলিশের সহযোগিতায় মানিকগঞ্জ শহরের একটি বাসা থেকে সাগরকে গ্রেপ্তার ও স্কুল ছাত্রীকে উদ্ধার করে সোমবার (১৮ অক্টোবর ) মঠবাড়িয়া থানায় আনা হয়। গ্রেপ্তারকৃত সাগরকে ও উদ্ধারকৃত স্কুলছাত্রীকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত সাগরকে করাগারে প্রেরণের নির্দেশ দেন ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ