ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • অর্ধকোটি টাকার ক্ষয়-ক্ষতি

    কাউখালীতে আগুনে ৯ টি দোকানসহ বসতবাড়ী পুড়ে ছাই

    কাউখালীতে আগুনে ৯ টি দোকানসহ বসতবাড়ী পুড়ে ছাই
    আগুনে ৯ টি দোকান ও ২টি বসতবাড়ী পুড়ে ছাই ।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের কাউখালীতে  আগুনে ৯ টি দোকান ও ২টি বসতবাড়ী  পুড়ে ছাই হযে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

    জানা যায়, উপজেলার চিরাপাড়া-পারসাতুরিয়া ইউনিয়নে চিরাপাড়া ব্রিজের পূর্বপার্শ্বে টেম্পু স্টান্ড সংলগ্ন সোমবার রাত ১২টার দিকে এ দূর্ঘটনা ঘটে।

    ফায়ার সার্ভিস এবং পুলিশ সূত্রে জানা গেছে,বৈদুত্যিক শর্টসাকির্টে মাধ্যমে আগুন লেগে বীর মুক্তিযোদ্ধা কাঞ্চন আলী এর কনফেকশনারীর দোকান, মনির মীর, ইসমাইল এর মুদি মনোহরি দোকান, জাহাঙ্গির কবিরাজের দোকান, মিরাজ এর মবিল ও টায়ারের গোডাউন, সুকান্তের লন্ড্রি ও চায়ের দোকান, ডালিম এর সারের দোকান, আলমগীর এর দোকান, জাহাঙ্গির ও পারভেজের বসতবাড়ী পুড়ে ছাই হয়ে যায়। এছারা আরো তিনটি দোকান অংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে।

    মুহুর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পরলে চিরাপাড়া মসজিদের মাইকে আগুন লাগার খবর ঘোষনা করলে এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দিলে কাউখালী ফায়ার সার্ভিস, থানা পুলিশ ও এলাকাবাসীর সহায়তায় ঘন্টাব্যাপী চেষ্টা চাালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

    কাউখালী ফায়ার সার্ভিস ও রাজাপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘন্টা ব্যাপী অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

    রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ খালেদা খাতুন রেখা, সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

     

    তারিকুল ইসলাম পান্নু / এইচকেআর


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ