ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ভান্ডারিয়ায় নানা আয়জনে শেখ রাসেলের জন্মদিন পালিত

    ভান্ডারিয়ায় নানা আয়জনে শেখ রাসেলের জন্মদিন পালিত
    ভান্ডারিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয় ।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভান্ডারিয়ায় সোমবার নানা আয়োজনে যথাযথ মর্যাদার মধ্য দিয়ে শেখ রাসেলেরে ৫৮তম জন্মদিন পালন করা হয়। এ উপলক্ষে সকালে উপজেলা প্রশাসন,আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন,জাতীয় পার্টি-জেপি,পৌর সভার উদ্যোগে উপজেলা পরিষদ সম্মুখে শেখ রাসেলের প্রতিকৃতিতে পৃথক ভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

    পরে উপজেলা অডিটরিয়ামে জাতীয় ভাবে কেন্দ্রীয় কর্মসূচির সাথে সমন্বয় রেখে ভার্চুয়াল পদ্ধতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রদান ও দোয়া মোনাজাত শেষে ভান্ডারিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় অডিটরিয়ামে আনুষ্ঠানিক ভাবে কেক কাটেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর। পরে  চিত্রাঙ্কন প্রতিযোগীতায় প্রথম, দ্বিতীয়,তৃতীয় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

    এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস, জাতীয় পার্টি - জেপির উপজেলা যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, জেপির উপজেলা যুগ্ম আহবায়ক ও নদমুলা ইউপি চেয়ারম্যান মো. মেজবা উদ্দিন আরিফ জোমাদ্দার, ইউপি চেয়ারম্যান খান এনামুল করিম পান্না, মো. হুমায়উন কবির, উপজেলা যুবলীগের সভাপতি তালুকদার এনামুল কবির টিপু সহ সরকারি ,বেসরকারি কর্মকর্তা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,সাংবাদিক প্রমুখ।

    এদিকে পৃথক ভাবে ভান্ডারিয়া মজিদা বেগম মহিলা কলেজের উদ্যোগে দিবসটি পালন উপলক্ষে “শেখ রাসেল ও ডিজিটাল বাংলাদেশ”এ প্রতিপাদ্য বিষয়ের উপর কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবু জাফরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় পার্টি - জেপির উপজেলা যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, কলেজের প্রভাষক মো. আব্দুল হালীম হাওলাদার ,মো. মুরাদ হোসেন এবং দোয়া মোনাজাত পরিচালনা করেন প্রভাষক মো. নুরুল হক।

    অন্যদিকে ভান্ডারিয়া মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে দিবসটি পালন উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া মোনাজাত শেষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মনির হোসেন এবং দোয়া মোনাজাত পরিচালনা করেন শিক্ষক মাওলানা মো. ইউনুস আলী।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ