ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভিডিও বিতর্কের জেরে জামায়াতে এমপি নজরুলের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ আরও ৫ দিন বৃষ্টির আভাস, উপকূলে অতিভারী বর্ষণের শঙ্কা কাঁচামরিচের কেজি ২৫০ টাকা ছাড়ালো বাবুগঞ্জে মহাসড়কের পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার টানা বর্ষণে তছনছ দখিনের কৃষি ও মৎস্য খাত, ক্ষতি ৩৮ কোটি টাকা  দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম
  • মানিকগঞ্জে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেফতার

    মানিকগঞ্জে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মানিকগঞ্জের শিবালয়ে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য মো. শামীম (২৭) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট। এ সময় তার নিকট থেকে কিছু জিহাদি বই জব্দ করা হয়।

    সোমবার (১৮ অক্টোবর) বেলা ১১টার দিকে শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ কবির এ বিষয়টি নিশ্চিত করেছেন। শামীম উপজেলার শিমুলিয়া পশ্চিমপাড়া গ্রামের মো. শাহজাহানের ছেলে।

    ওসি ফিরোজ কবির বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার (১৭ অক্টোবর) রাতে শিমুলিয়া গ্রামে পুলিশের বিশেষ দল অভিযান চালায়। এ সময় জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য শামীমকে গ্রেফতার করা হয়।

    ওসি আরও বলেন, ওই ব্যক্তি বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে উগ্রবাদী কন্টেন্ট প্রচার ও উগ্রবাদী বই বিতরণ করে সংগঠনের জন্য সদস্য বাড়ানোর চেষ্টায় লিপ্ত ছিলেন। তার বিরুদ্ধে থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।

    গ্রেফতার শামীম অ্যান্টি টেররিজম ইউনিটের হেফাজতে রয়েছে। সোমবার দুপুরে ১০ দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে পাঠানো হবে। মামলাটি অ্যান্টি টেররিজম ইউনিট তদন্ত করবে বলে পুলিশের এই কর্মকর্তা জানান।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ