ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • বরগুনায় দুর্ধর্ষ ডাকাতি, অস্ত্রের মুখে সর্বস্ব লুট

    বরগুনায় দুর্ধর্ষ ডাকাতি, অস্ত্রের মুখে সর্বস্ব লুট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার ৭ নং ঢলুয়া ইউনিয়ের মাষ্টার বাড়িতে শনিবার মধ্যরাতে তিন ঘন্টার দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

    এলাকাবাসী জানান ,শনিবার রাত একটায় দিকে সদর উপজেলার  নলী গ্রামের অবসবপ্রাপ্ত সুবেদার নায়েক শাহাদাত হোসেন মিলু মিয়ার বাড়িতে ঘরের দরজা ভেঙ্গে একদল ডাকাত  ঢুকে ঘরের লোকজন বেধে ফেলে অস্ত্রের মুখে এক লক্ষ বিশ হাজার টাকা,ছয় ভড়ি স্বনালংকার ও চারটি মোবাইল ফোন  নিয়ে রাত তিনটার দিকে বের হয়ে যায়।

    এ সময় বাড়ির বাইরে ডাকাতদের একটি দল পাহাড়ায় ছিল। বাড়ির বাসিন্দা ইমরুল কায়েস ও ইফতার মোশ্বেদ রিমন জানান প্রায়  তিন ঘন্টা সময় ধরে ডাকাতদল বাড়ির সকল আশবাবপত্র তছনছ করে মূল‍্যবান জিনিস ও অর্থ খুজে বের করে। অস্ত্রের মুখে বাড়ির লোকজন চিৎকার করার সাহস পায়নি।


    ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বরগুনা সদর সার্কেল এসপি মেহেদী হাসান ও সদর থানার ওসি তরিকুল ইসলাম। সদর থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করি ফিরছি এখনো মামলা হয়নি। ঘটনার তদন্ত সাপেক্ষে ব‍্যবস্থা নেয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ