ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভিডিও বিতর্কের জেরে জামায়াতে এমপি নজরুলের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ আরও ৫ দিন বৃষ্টির আভাস, উপকূলে অতিভারী বর্ষণের শঙ্কা কাঁচামরিচের কেজি ২৫০ টাকা ছাড়ালো বাবুগঞ্জে মহাসড়কের পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার টানা বর্ষণে তছনছ দখিনের কৃষি ও মৎস্য খাত, ক্ষতি ৩৮ কোটি টাকা  দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম
  • ক্যাসিনো সম্রাট খালেদ ও সাঈদ অর্থপাচার করেছে : সিআইডির প্রতিবেদন

    ক্যাসিনো সম্রাট খালেদ ও সাঈদ অর্থপাচার করেছে : সিআইডির প্রতিবেদন
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ক্যাসিনোকাণ্ডে গ্রেফতার হওয়া যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, খালেদ মাহমুদ ভুঁইয়া ও ঢাকা সিটির বহিষ্কৃত কমিশনার মোমিনুল হক সাঈদের বিরুদ্ধে অর্থপাচারের প্রমাণ পেয়েছে সিআইডি।

    এ সংক্রান্ত প্রতিবেদন গত ১৭ আগস্ট হাইকোর্টে এসেছে। রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চে এই প্রতিবেদন দাখিল করা হবে।

    ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বিষয়টি নিশ্চিত করেছেন।

    প্রতিবেদনে বলা হয়েছে, তাদের মাধ্যমে পাচার হওয়া বিপুল অর্থ উদ্ধারের কাজ করছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। অর্থপাচারের উপর দেওয়া প্রতিবেদনে নাম রয়েছে ইসমাইল চৌধুরী সম্রাট, খালিদ মাহমুদ ভুইয়া, এনামুল হক আরমান, রাজীব হোসেন রানা, জামাল ভাটারা, মোমিনুল হক সাঈদ, শাজাহান বাবলুর।

    এর আগে বিদেশে অর্থপাচারে জড়িতদের খুঁজে বের করতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

    প্রসঙ্গত, গত বছরের ৬ অক্টোবর ভোরে কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর গ্রামে আত্মগোপনে থাকা সম্রাটকে গ্রেফতার করা হয়।  তার সঙ্গে আরমানকেও গ্রেফতার করা হয়।  পরে ঢাকায় এনে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদও করে র‌্যাব।

    ১৯৫ কোটি টাকা পাচারের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে একটি মামলা করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।

    ক্যাসিনোকাণ্ডে খালেদ গ্রেফতার হয়ে জেল খাটছেন।  অপর  যুবলীগ নেতা সাঈদ পলাতক।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ