ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম

কুমিল্লার ঘটনায় দায়ীদের শিগগিরই গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লার ঘটনায় দায়ীদের শিগগিরই গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

কুমিল্লায় পূজামণ্ডপের ঘটনায় দায়ী ব্যক্তিদের খুব শিগগির গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেভাবে এগোচ্ছি, তাতে আমরা আশা করছি, খুব শিগগির তাদের (দায়ী) গ্রেফতার করতে পারব।

তিনি আরও বলেন, কুমিল্লার ঘটনায় সন্দেহভাজন দু-তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আসলে যারা করেছে, তাদেরও চিহ্নিত করা হবে।

কুমিল্লার হামলার ঘটনার জেরে চাঁদপুরের হাজীগঞ্জ ও নোয়াখালীতে যে প্রাণহানির ঘটনা ঘটেছে, তাতে দুঃখ প্রকাশ করেন আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, সম্প্রীতি বিনষ্ট করতেই এ ঘটনা ঘটানো হয়েছে। এটি উদ্দেশ্যমূলকভাবে কারও ইন্ধনে করা হয়েছে। এ ঘটনায় দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ