ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত জিয়াউল আহসানের জলসিঁড়ির আটতলা ভবনে দুদক সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
  • অনেক ব্যবসায়ী পুঁজি হারিয়ে এখন রিকশা চালাচ্ছে : মির্জা ফখরুল

     অনেক ব্যবসায়ী পুঁজি হারিয়ে এখন রিকশা চালাচ্ছে : মির্জা ফখরুল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, করোনা প্রাদুর্ভাবকে সামনে রেখে সরকার ‘লকডাউন’ নামক খেলায় মেতে উঠেছে। এর ফলে অনেক ব্যবসায়ী পুঁজি হারিয়ে এখন রিকশা চালাচ্ছে। অথচ এসময় স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি থেকে শুরু করে স্বাস্থ্য খাতে দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে।

    আজ বিকালে চট্টগ্রাম মহানগর বিএনপির এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
    চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে সমাবেশে সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা জাফরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, দক্ষিণ জেলার আহ্বায়ক আবু সুফিয়ান, মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্করসহ স্থানীয় বিএনপির নেতারা বক্তব্য রাখেন।

    মির্জা ফখরুল দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিশৃঙ্খল সেনাবাহিনী কোনো যুদ্ধ জয় করতে পারে না। তাই আপনাদের প্রতি অনুরোধ শৃঙ্খলা বজায় রাখুন। আপনারা সামনে আসবেন, ছবি তুলবেন। ফেসবুকে দেবেন। আর ফেসবুক রাজনীতি করে কখনো আন্দোলনে সফল হতে পারবেন না।

    বিএনপি মহাসচিব আরও বলেন, আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে জনগণের সাথে প্রতারণা করছে। গণতন্ত্রের মোড়ক দিয়ে একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করেছে। তারা জনগণের সাথে প্রতিনিয়ত মিথ্যা বলছে। ১০ টাকা কেজি ধরে চাল খাওয়ানো আর ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা বলে তারা ক্ষমতায় এসেছে। কিন্তু এখন চালের দাম ৭০ টাকার নিচে নামছে না। আর বেকার সংখ্যা পাঁচ কোটি ছাড়িয়ে গেছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ