ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • আমতলীতে এসিআই মটরস লিমিটেডের"সোনালিকা ডে"উৎযাপিত

    আমতলীতে এসিআই মটরস লিমিটেডের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলীতে এসিআই মটরস লিমিটেড এর বার্ষিক সার্ভিস ক্যাম্পেইন "সোনালিকা ডে" অনুষ্ঠিত হয়েছে । শনিবার বেলা ১২ টায়  আমতলী একে সরকারী হাইস্কুল মাঠে এসি আই মটরস সোনালীকা ট্রাক্টরের বরগুনা জেলার  ডিলার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে সোনালিকা ডে অনুষ্ঠিত হয়।  

     অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন আমতলী উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন, এসিআই মটরস এর এরিয়া ম্যানেজার মো. এহসানুল আমিন, রিকভারি টেরিটরি ম্যানেজার মাহবুব আলম, সার্ভিস ইঞ্জিনিয়ার মো. মারুফ বিল্লাহ. সিনিয়র মার্কেটিং অফিসার মো. বোরহান উদ্দিন আহমেদসহসেলস রিকভারি এবং সার্ভিসের সকল সদস্যবৃন্দ।

    অনুষ্ঠানে সোনালিকা ট্রাক্টর এর  কাস্টমার, ড্রাইভার সহ উপস্থিত সকলের ফ্রী স্বাস্থ্য পরীক্ষা এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। অনুষ্ঠানে এসিআই মটরস এর বিভিন্ন পণ্য যেমন সোনালিকা ট্রাক্টর, ফোটন পিকআপ, ইয়ানমার কম্বাইন্ড হারভেস্টার, ওয়াটার পাম্প এবং ইয়ামাহা মোটরসাইকেল প্রদর্শনী করা হয়।  এছাড়া অনুষ্ঠানে ড্রাইভারদের ও আগত অতিথিদের জন্য বিভিন্ন খেলাধুলার আয়োজন, রাফেল ড্র এবং ট্রাক্টর বুকিং এর উপর বিশেষ ডিসকাউন্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে ৩ শতাধিক  ড্রাইভার, কাস্টমারসহ সেবা গ্রহিতারা অংশ গ্রহন করেন।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ