ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশে সফরে মানতে হবে যেসব নির্দেশনা
  • পার্লারে কনে সাজিয়ে ফেরার পথে মাইক্রোবাসচাপায় নিহত ২

    পার্লারে কনে সাজিয়ে ফেরার পথে মাইক্রোবাসচাপায় নিহত ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পার্লার থেকে বিয়ের কনেকে সাজিয়ে বাড়ি ফেরার পথে মাইক্রোবাসচাপায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কনেসহ আরো তিনজন। শুক্রবার (১৫ অক্টোবর) দুপুরে ফেনী শহরতলীর মঠবাড়ীয়া রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন- কনের বড় বোনের জামাই জামাল হোসেন (৩৮) ও ভাতিজি হাছনা আক্তার পলি। নিহতনি আলকরা ইউনিয়নের বাসিন্দা।

    কনেসহ আহতদের অবস্থাও আশঙ্কাজনক। তাদের ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে দায়িত্বরত চিকিৎসক কনে ফারজানা কলির অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে চট্টগ্রাম মেডিক্যালে পাঠিয়েছেন।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের পূব ডেকরা গ্রামের ফারজানা আক্তার কলির সঙ্গে একই উপজেলার জগন্নাথ ইউনিয়নের বিজয়করা গ্রামের মোহাম্মদ শাকিলের বিয়ের ধার্য তারিখ ছিল শুক্রবার। দুপুরে কনে ফারজানাকে শহরের একটি পার্লারে সাজাতে নিয়ে যাওয়া হয়। পরে তারা অটোরিকশায় করে বাড়িতে ফিরছিলেন। পথে শহরতলীর মঠবাড়ীয়া রাস্তার মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাদের অটোরিকশাটিকে চাপা দেয়।

    এতে ঘটনাস্থলেই কনের বড় বোনের জামাই জামাল হোসেন ও ভাতিজি হাছনা আক্তার পলি মারা যায়। আহত হয় কনেসহ তিনজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসালয়ে পাঠায়।

    ফেনী মডেল থানার পরিদর্শক নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গেছে ও মাইক্রোবাসটি পুলিশ হেফাজতে রয়েছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ