ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির
  • মাগুরায় নির্বাচনী সহিংসতায় নিহত ৪

    মাগুরায় নির্বাচনী সহিংসতায় নিহত ৪
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাগুরা সদর উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে দলাদলির ঘটনায় প্রতিপক্ষের হামলায় চারজন নিহত হয়েছেন। শুক্রবার বিকাল ৪টার দিকে উপজেলার জগদল ইউনিয়নের দক্ষিণ জগদল গ্রামে এ ঘটনা ঘটে।

    এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও গুরুতর বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. রফিকুল আহসান।

    নিহতরা হলেন- ওই গ্রামের সাহাবাজ মোল্যার ছেলে সবুর মোল্যা, কবির হোসেন, চাচাতো ভাই রহমান মোল্যা এবং ইমরান।

    জেলার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। নির্বাচনী তফসিল ঘোষণার পর দুই মেম্বার প্রার্থী সমর্থদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ