ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • বরগুনায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    বরগুনায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় অষ্টাদশী তরুণী রাজিয়া সুলতানার (১৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পাথরঘাটা পৌর শহরের খালার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

    নিহতের খালা লাবনী আক্তার জানিয়েছেন, রাজিয়া সুলতানা তালতলী উপজেলার লাউপাড়া গ্রামের ফজলুল হকের মেয়ে। রাজিয়ার সাথে তার চাচাতো ভাই রফিকুল ইসলামের প্রেমের সম্পর্ক ছিলো। তাদের প্রেমের সম্পর্ক জানাজানি হলে দেড় মাস আগে রাজিয়াকে পাথরঘাটায় তার খালার বাসায় এনে রাখা হয়।

    লাবনী আক্তার আরও জানান, বুধবার বিকেলে রাজিয়ার সাথে তার প্রেমিক রফিকের মোবাইলে ঝগড়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে লাবনী আক্তার তার ছোট ছেলে ও রাজিয়াকে বাসায় রেখে মেয়েকে আনার জন্য স্কুলে যান। মেয়েকে নিয়ে বাসায় এসে বাসার দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে বাসার দরজা ভেঙে রাজিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

    পাথরঘাটা থানার ওসি আবুল বাসার জানিয়েছেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ