ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • ৩৮তম বিসিএস : নন-ক্যাডারে ২৭৭ জনকে নিয়োগ

    ৩৮তম বিসিএস : নন-ক্যাডারে ২৭৭ জনকে নিয়োগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ৩৮তম বিসিএস থেকে নন-ক্যাডার হিসেবে ২৭৭ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অধীন পলিটেকনিক/মনো টেকনিক ইনস্টিটিউটগুলোতে জুনিয়র ইন্সট্রাক্টর (নন-ক্যাডার) পদে তাদের নিয়োগের সুপারিশ করা হয়েছে।

    বৃহস্পতিবার (১৪ অক্টোবর) কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

    সূত্র জানায়, ৩৮তম বিসিএসের লিখিত ও ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু পদ স্বল্পতার কারণে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নয় এমন প্রার্থীদের মধ্য থেকে সুপারিশপ্রাপ্ত ২৭৭ জন শিক্ষকের নিয়োগ আদেশ জারি করা হয়েছে।

    এর আগে ৩৮তম বিসিএস থেকে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে ৮৪৫ জন শিক্ষকের নিয়োগ আদেশ জারি করা হয়েছিল।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ