ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • আমতলীতে রেঞ্জ ডিআইজি’র পূজা মণ্ডপ পরিদর্শন

    আমতলীতে রেঞ্জ ডিআইজি’র পূজা মণ্ডপ পরিদর্শন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলীতে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার পূজা মণ্ডপগুলো পরিদর্শন করেছেন বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান।

    রাত ৯ টায় আমতলী পৌর শহরের কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গা মন্দির, শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির ও বন্দে শ্রী বিষ্ণু পরমাপদ মন্দির পরিদর্শন করেন তিনি।

    এসময় তার সাথে উপস্থিত ছিলেন বরগুনার পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক, আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এম এ কাদের মিয়া, আমতলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সরোয়ার ফোরকান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ মজিবুর রহমান, থানার আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ আলম হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলাম মৃধা,আমতলী সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত পূজা কমিটির সভাপতি শ্যামল কৃষ্ণ কর্মকার, বন্দে শ্রী বিষ্ণু পরমাপদ মন্দিরের সভাপতি স্বপন কুমার সরকারসহ সরকারী- বেসরকারী কর্মকর্তা,আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও হিন্দু ধর্মীয় নেতারা।

    ডিআইজি এস এম আক্তারুজ্জামান মহামারি করোনায় পূজায় আগত দর্শনার্থীদের স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে মণ্ডপগুলোতে পূজা অর্চনা করার জন্য অনুরোধ করেন।
    উল্লেখ্য, এ বছর আমতলী পৌরসভাসহ উপজেলার ৭টি ইউনিয়নের ১৩টি পূজামণ্ডপে শারদীয় দুর্গা উৎসব উদযাপিত হচ্ছে।

     

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ