ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ভাণ্ডারিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু

    ভাণ্ডারিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ৪ নম্বর ইকড়ি ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্টে সেলিম মিয়া (৫৫) নামের এক দিন মজুরের মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নের সিংহখালী গ্রামের হামেদ মিয়ার ছেলে।
     
    নিহতের পুত্রবধূ মারুফা বেগম জানান, বৃহস্পতিবার আনুমানিক দুপুর আড়াইটার দিকে বাড়ির পাশে বাগানে বাঁশ কাটতে গেলে সেটি পল্লী বিদ্যুতের লাইনের ওপর পড়ে যায়। এসময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন সেলিম মিয়া। স্বজনরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভাণ্ডারিয়া হাসপাতালে  নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আলী আজিম তাকে মৃত ঘোষণা করেন।

    ভাণ্ডারিয়া থানার ওসি মো. মাসুমুর রহমান জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।    

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ