ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • ঈর্ষাকাতর বিএনপি-জামায়াতের ইন্ধনেই কুমিল্লার ঘটনা: হানিফ

    ঈর্ষাকাতর বিএনপি-জামায়াতের ইন্ধনেই কুমিল্লার ঘটনা: হানিফ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, যারা এ দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ঈর্ষাপরায়ণ–ঈর্ষাকাতর, তারা বিএনপি-জামায়াতের জোট। তাদেরই ইন্ধনে এ ঘটনা ঘটানো হয়েছে।

    কুমিল্লার ঘটনা নিয়ে কুষ্টিয়ায় নিজ বাড়িতে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন সাংসদ হানিফ।

    মাহবুব উল আলম হানিফ বলেন, ‘একটি মন্দিরে দুর্গোৎসব অনুষ্ঠান হচ্ছে। সেখানে কেউ যে কোরআন শরিফ রাখবে, কোনো হিন্দু ধর্মের বা শান্তির ধর্মের লোক কোরআন শরিফ নিয়ে মন্দিরে রাখবে, এটা পাগল ছাড়া কেউ বিশ্বাস করবে না। এটা রাখাই হয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে দেশকে অস্থিতিশীল করার জন্য।’

    মাহবুব উল আলম হানিফ বলেন, এ ব্যাপারে সরকার শক্ত পদক্ষেপ নিয়েছে। যারা এ ধরনের ঘটনা ঘটিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের কঠোর হাতে দমন করা হবে।

    এ সময় সেখানে জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ