ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • পিরোজপুর জেলা প্রশাসকের ভান্ডারিয়া পূজা মন্ডপ পরিদর্শন

    পিরোজপুর জেলা প্রশাসকের ভান্ডারিয়া পূজা মন্ডপ পরিদর্শন
    পিরোজপুর জেলা প্রশাসকের ভান্ডারিয়া পূজা মন্ডপ পরিদর্শন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভান্ডারিয়া উপজেলার মদন মোহন জিউর মন্দির,শিয়ালকাঠী বল বাড়ি পূজা মন্দির সহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।

    এসময় উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. বশীর উদ্দিন, ভান্ডারিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি রুমানা আফরোজ, জাতীয় পার্টি-জেপির ভান্ডারিয়া উপজেলার যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার সহ উপজেলা ও স্ব স্ব পূজা মন্ডবের সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য নের্তৃবৃন্দ।

    মন্ডপ পরিদর্শনকালে জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন বলেন, শুধু পিরোজপুর জেলাই নয় সারা দেশের অন্য যে কোন উপজেলার চেয়ে ভান্ডারিয়া উপজেলার মানুষের মধ্যে সম্প্রীতির একটি মিল বন্ধন রয়েছে। এ উপজেলার মানুষ অতিথিপরায়ন । আর এটা এ আসনের সাংসদ প্রবীণ রাজনীতিক সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপির জন্য সম্ভব হয়েছে। সে জন্য তাকে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং আন্তরিক অভিনন্দন ।  তিনি আরো বলেন, পিরোজপুর জেলার ৭টি উপজেলা এবং ৪টি পৌর সভায় মোট ৫৫৭টি মন্দির, মন্ডবে এ বছর দুর্গা পূজা অনুষ্ঠিত হয়।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ