ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • বরগুনায় কথিত জিনের বাদশা ২ দিনের রিমান্ডে

    বরগুনায় কথিত জিনের বাদশা ২ দিনের রিমান্ডে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনায় জিনের বাদশা পরিচয় দানকারী নজরুল ইসলাম নামে একজনকে ২ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। বরগুনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মাহবুব আলম বুধবার তার রিমান্ড মঞ্জুর করেছেন।

    নিজেকে জিনের বাদশা পরিচয় দেওয়া নজরুল ইসলাম বগুড়া জেলার ধুনট থানার নিমগাছি ইউনিয়নের নাংলু গ্রামের মৃত কিনার উদ্দিনের ছেলে।

    নজরুল ইসলাম ও তার সঙ্গী আমিনুল বরগুনা জেলার বিভিন্ন স্থানে নিজেদের জিনের বাদশা পরিচয় দিয়ে সহজ-সরল মানুষকে গুপ্তধন পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিত।

    গত ১১ জানুয়ারি রাতে নজরুল ইসলাম বরগুনা জেলার নাপিতখালী গ্রামের রুস্তম আলী সরদারের ছেলে আবুল সরদারের বাড়িতে হাজির হয়ে গুপ্তধন দেবার লোভ দেখান। এজন্য তিনি এলাকার জমির দাগ, খতিয়ান ও ম্যাপ দিতে বলেন। একদিন পর নজরুল ইসলাম তার সঙ্গী আমিনুলকে নিয়ে আবুল সরদারের বাড়িতে এসে ২-৩ দিন অবস্থান করেন। একদিন রাতে জিনের মাধ্যমে গুপ্তধন এনে দেওয়ার নামে নজরুল দেড় লাখ টাকা দাবি করেন।

    আবুল সরদার নগদ ৪০ হাজার টাকা দেন। গভীর রাতে নজরুল ঘরের আলো নিভিয়ে দেন। তার সঙ্গী আমিনুল মন্ত্র পড়তে থাকেন। নজরুল হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন, এরপর বলেন- কিছু দিনের মধ্যেই আপনারা গুপ্তধন পাবেন। পরে তারা আরও ৪০ হাজার টাকা দাবি করেন। এমনিভাবে নজরুল ইসলাম প্রতারণা করে আবুল সরদারের কাছ থেকে ৫ লাখ ৭৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে।

    গত শনিবার ভুক্তভোগী আবুল সরদার খবর পান প্রতারক নজরুল বরগুনার পুরাকাটায় এসেছেন। এ সময় তিনি থানায় জানালে পুলিশ নজরুলকে গ্রেপ্তার করে।

    বরগুনা থানার এসআই মো. ফিরোজ আলম বলেন, নজরুল ইসলাম নিজেকে জিনের বাদশা পরিচয় দিয়ে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ