ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • মঠবাড়িয়ায় মাদ্রাসার নামে জমি দখলের অভিযোগ

    মঠবাড়িয়ায় মাদ্রাসার নামে জমি দখলের অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় মাদ্রাসার নামে এক ব্যক্তির জমি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনার ভুক্তভোগী আঃ সালাম জমাদ্দার মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি আম্মেদ ইয়াছিন, পরিচালনা কমিটির সভাপতি আঃ কুদ্দুস জমাদ্দার ও সাধারণ সম্পাদক রিপন জমাদ্দারসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ ও পরে আদালতে মামলা করেন। সালাম জমাদ্দার উপজেলা দাউদখালী গ্রামের মৃত. মুনসুর আলী জমাদ্দারের ছেলে।

    আঃ সালাম জমাদ্দার জানান, তারা বাড়ির সামনে ‘মারকাযুল হিকমাহ ওয়াল উলূমিয়া ইসলামী’ নামে একটি নূরাণী মাদ্রাসার সংশ্লিষ্টরা সম্প্রতি তার জমি দখল করে ঘর নির্মাণ করে। তিনি আরও বলেন, ওই মাদ্রাসায় দাতা হিসেবে তিনিও জমি দান করেছে।

    এব্যপারে মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি আম্মেদ ইয়াছিন ও পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রিপন জমাদ্দার অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি (সালাম জমাদ্দার) আমাদের চাচা হন। তার জমি তার দখলেই আছে। তার পরেও শালিস ব্যবস্থায় তিনি জমি পেলে তাকে বুঝিয়ে দেয়া হবে।

    স্থানীয় শালিশদার শাহাদাৎ হোসেন সগীর বলেন, উভয় পক্ষের উপস্থিতিতে জমির মাপঝোক হয়েছে। আবারও শালিস ব্যবস্থার আয়োজন করা হবে। তিনি (সালাম জমাদ্দার) জমি পেলে তাকে বুঝিয়ে দেয়া হবে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ