ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভিডিও বিতর্কের জেরে জামায়াতে এমপি নজরুলের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ আরও ৫ দিন বৃষ্টির আভাস, উপকূলে অতিভারী বর্ষণের শঙ্কা কাঁচামরিচের কেজি ২৫০ টাকা ছাড়ালো বাবুগঞ্জে মহাসড়কের পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার টানা বর্ষণে তছনছ দখিনের কৃষি ও মৎস্য খাত, ক্ষতি ৩৮ কোটি টাকা  দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম
  • ‘২য় পদ্মা সেতু করবেন’ মুসা, পুলিশকে ‘দেবেন ৫০০ কোটি’

    ‘২য় পদ্মা সেতু করবেন’ মুসা, পুলিশকে ‘দেবেন ৫০০ কোটি’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আলোচিত ব্যবসায়ী মুসা বিন শমসের তার সুইস ব্যাংকে আটকে থাকা ৮২ মিলিয়ন ডলার হাতে পেলে দ্বিতীয় পদ্মা সেতু করে দেবেন এবং পুলিশকে ৫০০ কোটি টাকা দেবেন বলে জানিয়েছেন। মঙ্গলবার (১২ অক্টোবর) ডিবি কার্যালয়ে মুসাকে সাড়ে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ডিবির যুগ্ম-পুলিশ কমিশনার হারুন-অর-রশীদ।

    তিনি বলেন, আজ মুসা বিন শমসেরকে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার আবদুল কাদেরের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রতারক কাদেরকে কেন তিনি উপদেষ্টা বানালেন, কেন ২০ কোটি টাকার চেক দিলেন? আমার কাছে মুসাকে রহস্যময় মানুষ মনে হয়েছে। কাদেরের সাথে উনার ছেলের চেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

    যুগ্ম-পুলিশ কমিশনার হারুন বলেন, একপর্যায়ে ৮২ মিলিয়ন ডলার প্রসঙ্গে মুসা বিন শমসেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি বলেছেন, তার সুইস ব্যাংকে আটকে থাকা ৮২ মিলিয়ন ডলার হাতে পেলে তিনি পুলিশকে ৫০০ কোটি টাকা দিতে চেয়েছেন। এছাড়া তিনি দ্বিতীয় পদ্মা সেতু ও দুদকের ভবন করে দিতে চেয়েছেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ