ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • মঠবাড়িয়ায় সুপারী পরাকে কেন্দ্র করে নারীকে কুপিয়ে জখম

    মঠবাড়িয়ায় সুপারী পরাকে কেন্দ্র করে নারীকে কুপিয়ে জখম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সুপারী পরাকে কেন্দ্র করে পিরোজপুরের মঠবাড়িয়ায় নাসিমা বেগম (৪৬) নামে এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। সোমবার বিকেলে উপজেলার দক্ষিণ কবুতরখালী গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত নাসিমা বেগম ওই গ্রামের আলকাজ মল্লিকের স্ত্রী।

    আহত ওই নারীর ছেলে রবিউল ইসলাম জানান, সোমবার বিকেলে তার মা নাসিমা বেগম তাদের নিজ বাগানের সুপারী পারাতে যায়। এসময় প্রতিবেশী মৃত. হাফেজ মাস্টারের ছেলে মিজান মল্লিক, স্ত্রী ফরিদা বেগম, মেয়ে সেলিনা আক্তার ও জাহাঙ্গীর খায়ের ছেলে সুমন, মাসুম, স্ত্রী মানসুরা বেগম ওই জমি তাদের সীমানা দাবী করে এলোপাথারী পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।  রাতে বাড়িতে এসে মাকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। তিনি আরও জনান স্থানীয় চেয়ারম্যান ও মেম্বর জমি সংক্রান্ত বিষয়টি অনেক আগেই ফয়সালা করে দিয়েছেন। কিন্তু প্রতিপক্ষরা শালিশ ব্যবস্থা মানছে না।

    এ ব্যপারে মিজান মল্লিক বলেন, নির্বাচনে আমারা মেম্বরকে সমর্থন করিনি বিধায় মেম্বর আমাদের বিরোধীতা করছে। তারা আমাদের সীমানার সুপারি পেরে নেয়ার প্রতিবাদ করলে আমাদের পক্ষের কয়েক জনকে আহত করে।
    মঠবাড়িযা থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ