ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • সন্দেহ ভাজন আটক ২

    মঠবাড়িয়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার , পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

    মঠবাড়িয়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার , পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
    নিহত ইমরান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় ইমরান গাজী (২৬) নামের এক ইলেকট্রনিক মিস্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে থানা পুলিশ। তবে পরিবারের দাবি পরিকল্পিত ভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। মঙ্গলবার লাশের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত ইমরান গাজী সবুজ নগর গ্রামের মৃত মন্নান গাজীর ছেলে।

    জানা গেছে, সোমবার দুপুরে পৌর শহরের সবুজ নগর গ্রামের আউয়াল শরীফ এর নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় একটি কক্ষে ফ্যান লাগানোর রডের সাথে ইমরানকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে এলাকাবাসী থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

    নিহতের ভাই আব্দুল্লাহ অভিযোগ করেন, ওই ভবনে ইলেক্টিক লাইনের কাজ দ্রুত করার জন্য কেয়ারটেকর ইলিয়াসের সাথে তার ভাই নিহত ইমরান গাজীর বিরোধ হয় । ওই বিরোধ জেরে ইলিয়াস আমার ভাইকে পরিকল্পিত ভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখে।

    মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল বলেন, মঙ্গলবার ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে এটা হত্যা না আত্মহত্যা ? জিজ্ঞাসা বাদের জন্য ১১ জনকে আটক করার পর সন্দেহ ভাজন হিসেবে ভবন মালিক আউয়াল ও কেয়ারটেকর ইলিয়াসকে আটক রাখা হয়েছে। অন্যদের বিভিন্ন জনের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ