ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • মঠবাড়িয়ায় জাতীয় পাটির নেতাকে মিথ্যা মামলা দিয়ে হযরানী

     মঠবাড়িয়ায় জাতীয় পাটির নেতাকে মিথ্যা মামলা দিয়ে হযরানী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় শফিকুল ইসলাম নামে এক জাতীয় পার্টির নেতাকে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানীর করছে বলে অভিযোগ করেছেন ওই জাপা নেতা। শফিকুল ইসলাম উপজেলা জাতীয় পাটির (এরশাদ) সহ সাংগঠনিক সম্পাদক ও তুষখালী গ্রামের মো. আইয়ূব আলী শিকদারের ছেলে।

    শফিকুল ইসলাম লিখিত ভাবে জানান, এলাকার একটি চক্রের অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করায় এককে পর এক মিথ্যা ও হয়রানী মুলক মামলা করে আসছে ওই চক্রটি। সম্প্রতি স্থানীয় ইউপি চেয়ারম্যানের ভাই নাছির উদ্দিন হাওলাদার মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট আদালতে আমার বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা অভিযোগে একটি মামলা করে। ঘটনার দিন ও সময়ে আমি বরিশাল প্রেসক্লাবে উপস্থিত।

    শফিকুল ক্ষোভের সাথে আরও জানান, ওই চক্রের মূলহোতা সদ্য আ‘লীগে যোগদানকারি হত্যা, ডাকাতি বিস্ফোরকসহ একাধিক মামলার আসামী ছগীর মেম্বর ও স্থানীয় চেয়ারম্যান শাহজাহান হাওলাদার ও মঠবাড়িয়া থানার ওসি নূরুর ইসলাম বাদল যোগসাজস করে আমাকে বিভিন্ন মিথ্যা মামলায় জড়িয়ে দেয়। আমি বড় ধরনের মামলার শিকার হতে পারি। আমি জাীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ব্যপারে নাছির উদ্দিন হাওলাদার বলেন, ওই দিন শফিকুল বাজারেই ছিলো এবং চাঁদাবাজি করেছে।

    তুষখালী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক স্বাধীন শরীফ জানান, চাঁদাবাজি হবার মতো কোন ঘটনার কথা আমি শুনি নাই।

    মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল তুষখালীর ইউপি চেয়ারম্যান ও সাবেক মেম্বর ছগীরের সাথে যোগসাজস থাকা ও পুলিশী হয়রানীর কথা অস্বীকার করেন।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ