ঢাকা শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফুয়েল পাস অ্যাপের আওতায় আসলো বরিশালসহ আরও যেসব জেলা   সব ধরনের সরকারি শিক্ষাবৃত্তির হার দ্বিগুণ হচ্ছে বাজার মূলধন কমলো ৩ হাজার কোটি টাকা এবারও হরমুজে আটকে গেলো ‘বাংলার জয়যাত্রা’ দিনের তাপমাত্রা সামান্য কমলেও গরম অব্যাহত থাকতে পারে বাবুগঞ্জে সাপের কামড়ে মৃত্যু যুবককে জীবিত করতে ঝাঁড়ফুক জ্বালানি সংকটে বন্ধের মুখে ভোলার ১২ কারখানা মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণীর পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ মেহেন্দিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি কবরস্থান পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান  ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত
  • ভাণ্ডারিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ইটভাটা শ্রমিকের মৃত্যু

    ভাণ্ডারিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ইটভাটা শ্রমিকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভাণ্ডারিয়ায় রবিবার (১০অক্টোবর) রাতে বিদ্যুৎস্পৃষ্টে মো. মাহিম ফরাজী(২৮)নামের এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ১নম্বর ভিটাবাড়িয়া ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের উত্তর শিয়ালকাঠী গুচ্ছগ্রাম এলাকার ইটভাটা শ্রমিক আঃ হালিম ফরাজির ছেলে।

    ৯নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সোহাগ,পরিবার এবং স্থানীয়সূত্রে জানাগেছে, মাহিম একই এলাকার জনৈক জসিমের ইটভাটায় মাটি কাটা শ্রমিকের কাজ করতেন। বিভিন্ন স্থান থেকে কাটা মাটি বহনকৃত ইঞ্জিনচালিত ট্রলারটি সংস্কার করার জন্য সন্ধ্যার দিকে উপজেলা ২নম্বর নদমুলা শিলায়কাঠি ইউনিয়ন পরিষদ সংলগ্ন লিয়াকত মার্কেট নামে খ্যাত স্থানে জনৈক আল আমীনের ওয়ার্কসপে বোর্ডের সংস্কারের জন্য যান। এসময় ওয়ার্কসপের মালিক জনৈক ফরিদ ও আল আমীনের সাথে বাকবিতন্ডার হয় বলে সেসময় উপস্থিত স্থানীয়রা জানান। বাকবিতন্ডার সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান মাহিম। খবরপেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে আনুমানিক সাড়ে আটটার দিকে ভাণ্ডারিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ রেজাউল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

    এদিকে মাহিমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ওয়ার্কসপের মালিক ফরিদ তার পরিবার ওয়ার্কসপ এবং বসতঘর তালাবদ্ধ  করে পালিয়ে যান বলেও জানান তারা।

    এ বিষয়ে ভাণ্ডারিয়া থানার ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

    মাহিম গেল এক বছর হয় বিবাহ করেছেন। অন্যদিকে স্বামীর মৃত্যুতে বাকরূদ্ধপ্রায় স্ত্রী। পরিবারে চলছে শোকের মাতম!!

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ